শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

‘নোয়াখালীর সন্তান হিসেবে লজ্জা পেয়েছি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি।

মঙ্গলবার (২ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউতে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ সতর্ক থাকলে নোয়াখালীর চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা কোনোভাবেই ঘটত না বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভোটের সময় হিন্দু সম্প্রদায়ের কাছে সবাই ভোট চাইতে যায়। কিন্তু তাদের ওপর হামলার সময় আওয়ামী লীগের মতো এত বড় রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা কেন নিশ্চুপ ছিল, তার জবাব খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভোট আসলে আমরা হিন্দুদের কাছে গিয়ে মায়াকান্না করি। কিন্তু তাদের বিপদে আমরা পাশে দাঁড়াতে পারিনি কেন? আমাদের এত বড় সংগঠন, এত কর্মীবাহিনী। আপনারা যদি কঠোরভাবে সতর্কতা অবলম্বন করতেন তাহলে প্রশাসনের দিকে তাকিয়ে হয় না। এটা আমাকে দুঃখ দিয়েছে। নোয়াখালীর সন্তান হিসেবে আমি নিজে লজ্জা পেয়েছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD