বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পূর্ণাঙ্গ রায়ের পর ফাঁসি কার্যকর করতে বললেন প্রধান বিচারপতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরই যাতে কারো ফাঁসি কার্যকর করা হয়, সেজন্য আইজি প্রিজনসের সঙ্গে অ্যাটর্নি জেনারেলকে কথা বলতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ।

রোববার (০৭ নভেম্বর) এক মামলায় আপিল বিভাগের রায়ের পর এক আসামির মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হয়েছে, এনিয়ে ওই দণ্ডিত ব্যক্তির আইনজীবী বিষয়টি আপিল বিভাগের নজরে আনেন। পরে আদালত ওই কথা বলেন।

আজ আদালতের কার্যক্রম শুরু হওয়ার পর জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন একটি মামলা মেনশন করার কথা বলেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, ফাঁসির মামলা নিয়ে সমালোচনা হচ্ছে।

আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই এক আসামিকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। অ্যাডভান্স অর্ডারের কারণে তাঁকে ফাঁসি দিতে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, তার রিভিউ আবেদন করা হবে, তাই সে পর্যন্ত যাতে তাকে ফাঁসি না দেওয়া হয়। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করছি। ওই মামলার রায় গত ১৬ আগস্ট দেওয়া হয়। রায়ে তিনজনের যাবজ্জীবন ও একজনের ফাঁসি দেওয়া হয়।

এবিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পাওয়ার আগে দণ্ড কার্যকর তো হবে না।

পরে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের উদ্দেশে বলেন, আপনি আইজি প্রিজনসকে বলবেন পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগে যাতে দণ্ড কার্যকর করা না হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD