বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

অনলাইন গেমিং ফাঁদে পরে দেড় লক্ষাধিক টাকা খোয়ালেন অভিনেত্রী!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০

অনলাইনে একটি আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে টাকা দিয়েছিলেন। আর সেই প্লে-স্টেশনের ফাঁদে পা দিয়েই লক্ষাধিক টাকা প্রতারণার শিকার টলিউডের খ্যাতনামা অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, অনলাইন গেম স্টেশনের জন্য গত ফেব্রুয়ারি মাসে ছেলে মিশুককে নিজের ক্রেডিট কার্ড থেকে দুই দফায় ছয় হাজার এবং দুই হাজার টাকা দিয়েছিলেন অর্পিতা। এরপর থেকেই বিভিন্ন সময়ে সেই প্লে স্টেশনের তরফ থেকে অর্পিতার কার্ড থেকে কেটে নেওয়া হচ্ছিল টাকা। সেই টাকার অঙ্কের পরিমাণ খুব একটা বেশি না হওয়ায় বিষয়টা খুব একটা নজরে পড়েনি তার।

আনন্দবাজার পত্রিকাকে অর্পিতা বলেন, আর সেটাই আমার বড় ভুল ছিল। এর পরেই এক মাসের মধ্যে পর পর ১২টা ট্রান্সজেকশনে আমার প্রায় দেড় লক্ষ টাকা কেটে নেওয়া হয়। এর পরেই সাইবার সেলে অভিযোগ জানান তিনি। কথা বলেন ব্যাঙ্কের সঙ্গেও। অনেক কাঠখড় পোড়ানোর পর সেই টাকা ফেরত পেলেও অভিনেত্রীর প্রশ্ন, আন্তর্জাতিক কোনো সংস্থার ক্ষেত্রে ওটিপি দেওয়ার ব্যবস্থা নেই কেনো?

মানুষকে সতর্ক করার জন্য গোটা বিষয়টি ইতিমধ্যেই টুইটারে জানিয়েছেন অর্পিতা। টাকা ফেরত পেয়েছেন ঠিকই, কিন্তু দুশ্চিন্তা যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD