রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

অবশেষে সুশান্তকে নিয়ে মুখ খুললেন সালমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন ৮ দিন হতে চললো। গত রবিবার (১৪ জুন) বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস আত্মহত্যা করেন তিনি। এরপর থেকেই কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে বি টাউন ও অন্তর্জালে। অভিনেতার মৃত্যুর জন্য বহু নামি তারকাদের কাঠগড়ায় তুলেছে নেটিজেনরা। তাদের মধ্যে অন্যতম সালমান খান। নেটিজেনদের পাশাপাশি ইন্ডাস্ট্রির অনেকেই অভিযোগের তীর ছুড়েছেন ভাইজানের দিকেই।

তবে এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন বলিউড সুলতান। সম্প্রতি এক টুইট বার্তায় নিজের অনুরাগীদের সুশান্তের ভক্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে সালমান লিখেছেন, ‘আমার ভক্তদের কাছে অনুরোধ কোনও খারাপ ভাষা এবং আক্রমণের জন্য আগ্রাসী হবেন না। ওই কর্মকাণ্ডের পেছনে তাদের আবেগটা বুঝুন। ওর পরিবার এবং ভক্তদের পাশে দাঁড়ান। একজন কাছের মানুষ চলে যাওয়া অনেক কষ্টদায়ক!’

ভাইজানের এই টুইট বার্তা প্রকাশ্যে আসতেই আবারও নতুন করে বিক্ষোভ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। তাদের কথায়, নিজের অবস্থান ধরে রাখতে লোক দেখানো কাজ করছেন সালমান।

প্রসঙ্গত, বলিউডের বেশ কয়েকজন তারকা মুখ খুলেছেন সালমান খান ও তার পরিবারের বিরুদ্ধে। এ তালিকায় রয়েছেন পরিচালক অভিনব ক্যাশপ, প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা এবং মডেল পূজা মিশ্রা। অন্যদিকে, সুশান্তের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খান সহ বলিউডের খ্যাতনামা ৮ জনের বিরুদ্ধে বিহারের মুজাফফর নগরের আদালতে মামলা দায়ের করা হয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD