সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

অভিমান করেই অভিনয় থেকে সরে এসেছি: হাসান মাসুদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

সামরিক কর্মকর্তা থেকে অভিনেতা হয়েছিলেন হাসান মাসুদ। এর বাইয়ে গান গেয়েছেন; করেছেন সাংবাদিকতাও। তবে অভিনয়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকার অবস্থায় হুট করে অভিনয় থেকে সরে গেছেন।

অভিনেতা হাসান মাসুদ অভিনয় ছেড়ে কেমন আছেন? মোবাইল ফোনে সেই প্রশ্নের উত্তর শুনিয়েছেন তিনি।

গুলশান নিকেতন এলাকায় প্রায় এক সাধারণ হাসান মাসুদের দেখা মেলে। করোনার আগে একদিন বাসের জন্য অপেক্ষাও করতে দেখলাম। করোনার সময়ে কেমন আছেন?

আমি পরিবার নিয়ে রাজধানীর নিকেতনের থাকি। বেশ ভালোই আছি। স্ত্রী আর ছেলেকে নিয়ে আমার সংসার। উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ছেলে মাস কয়েক আগে বিদেশে পাড়ি জমিয়েছে। ছেলের জন্য মাঝেমাঝেই মন খারাপ হয়। এর বাইরে বই পড়া ও লেখালেখি করে সময় পার করছি।

জনপ্রিয়তার তুঙ্গে থাকার অবস্থায় হুট করে অভিনয় ছেড়ে দিলেন…

অনেকটা সময় ধরেই তো কাজ করেছি। প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম খুব। আর কত? অভিনয় যে আর করবো না, তা কিন্তু না। ভালো চিত্রনাট্য পেলে আবারও অভিনয়ে নিয়মিত হতে চাই। আর বলতে গেলে অনেকটা অভিমান করেই সরে এসেছি। সে অনেক কথা! সবকিছু বলতে চাই না। যখন দেখলাম আগের মত কাজ করে আরাম পাচ্ছি না তখনই নিজ থেকে সরে আসি। আর কাজ করার পেছনে অভিমানের পাল্লাটা বেশ ভারী।

কলকাতার একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কাজ করার কথা ছিলো?

চুক্তিবদ্ধ হয়েছি। মার্চের মাঝামাঝি সময়ে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু তা তো আর করা গেলো না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD