বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

অভ্যন্তরীণ রুটের ভাড়া নির্ধারণ করে দিল সিভিল এভিয়েশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

এয়ারলাইন্সগুলোর মধ্যে ভাড়া নিয়ে অসম প্রতিযোগিতা বন্ধে অভ্যন্তরীণ রুটে সর্বনিম্ন বিমান ভাড়া নির্ধারণ করে দিয়েছে সিভিল এভিয়েশন।

কক্সবাজার ছাড়া বাকী ছয়টি রুটে সর্বনিম্ন ভাড়া এখন থেকে  ২ হাজার ৫০০ টাকা। দূরত্ব বেশি হওয়ায় কক্সবাজারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা।

সময় সংবাদকে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, করোনাকালীন সময়ে যাত্রী টানতে কোন কোন এয়ারলাইন্স  আকাশপথে অভ্যন্তরীণ রুটে  ন্যুনতম ভাড়া অনেক কমিয়ে দেয়। এতে দেশি তিন বিমান সংস্থার মধ্যে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়।

করোনাকালীন সময়ে গত কয়েক মাস ধরে আর্থিক ক্ষতিতে আছে এয়ারলাইন্সগুলো। তাই ইমেজ ও আর্থিক ক্ষতি বিবেচনায় নিয়ে এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে।

আস্থা ফেরানো ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মূখ্য। তাই এই মুহূর্তে ভাড়া না বাড়াতে বলা হয়েছে এয়ারলাইন্সগুলোকে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD