সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

অমিতাভ-অভিষেকের অবস্থা স্থিতিশীল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন। কিন্তু ঐশ্বরিয়া-আরাধ্য বাড়িতে হোম কোয়ারেন্টাইনে (সঙ্গরোধ) হাসপাতালে ভর্তি হতে হয়েছে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনকে।

বর্তমানে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। তবে তাদের দু’জনের অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেছেন হাসপাতাল সূত্র। একইসঙ্গে তারা জানিয়েছেন, বলিউডের এই দুই তারকাকে নিয়ে ভয়ের কোন কারণ নেই।

গত ১১ জুলাই সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজেদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ৭৭ বছর বয়সী অমিতাভ ও ৪৪ বছর বয়সী অভিষেক।

সবশেষ সুজির সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ ছবিতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। আগামী ১০ জুলাই অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে অভিষেক বচ্চন অভিনীত ‘ব্রিথ: ইন্টু দ্য শ্যাডোস’।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD