মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী তীব্র খাদ্যসংকটে বিশ্বের ২৬ কোটি ৬০ লাখ মানুষ: ডব্লিউএফপি হামের উপসর্গে একদিনে ৯ জনের মৃত্যু বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাষ্ট্রীয় বিমান চেয়ে পলাতক হাসিনার ফেরার আবদার হাস্যকর: চিফ প্রসিকিউটর

আকরাম খানের বড় বোন আর নেই, যেতে পারলেন না জানাজাও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খানের বড় বোন সাজলা আলী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা যায়, ডায়াবেটিসজনিত অসুস্থতায় ভোগার পর মঙ্গলবার ভোর পাঁচটায় বারডেম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

এদিন দুপুরে আকরাম খান নিজেই খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমার বড় বোন আজ ভোর পাঁচটায় ইন্তেকাল করেছেন। ডায়াবেটিস ছিল আগে। তিন দিন আগে পা কেটে গিয়েছিল।এরপরে অবস্থা আরো জটিল হয়। ওর নাম সাজলা আলী। বয়স ৫৫ বছর। বারডেমে ভর্তি ছিল। ওখানেই মারা গেছে।’

তবে করোনার কারণে বোনকে শেষবারের মত দেখতেও পারেননি বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। পরিবারের সাথে বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন তিনি। মহামারীতে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অংশ নিতে পারছেন না বোনের জানাজায়ও। তবে মরহুমার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

আকরাম খান বলেন, ‘আজকে আমার বড় বোন মারা গেছেন। ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আমাদের অনেক বড় পরিবার, ৭ ভাই ৫ বোন। আজকে একজন বোন মারা গেলেন। জানাজায় যেতে পারিনি। আমি তো চট্টগ্রামে। তাড়াতাড়ি জানাজা দিয়ে দিতে হবে। আপনাদের সবার কাছে তার জন্য দোয়াপ্রার্থী। আমরা বাকিরাও যেন সুস্থ থাকতে পারি।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD