সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

আক্রান্ত পুলিশদের অধিকাংশই ঢাকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে রবিবার (১৭ মে) পর্যন্ত ঢাকা মহানগর পুলিশেই করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৫ জন। অন্যদিকে সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। সারা দেশে করোনায় আক্রান্ত পুলিশের মধ্যে অর্ধেকই ডিএমপি সদস্য।

ডিএমপি সূত্র জানায়, রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের এক হাজার ৯৫ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন সাত জন। শনিবার (১৬ মে) চট্টগ্রাম নগর পুলিশের সদস্য কনস্টেবল মো. নঈমুল হক (৩৮) করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। এ নিয়ে মোট আট পুলিশ সদস্য করোনায় প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে রবিবার (১৭ মে) সকাল পর্যন্ত সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ জন পুলিশ সদস্য। কোয়ারেন্টিনে আছেন তিন হাজার ১৯৭ জন। আইসোলেশনে আছেন এক হাজার ১৮১ জন পুলিশ সদস্য।

রবিবার (১৭ মে) পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় সুস্থ হয়ে ফিরেছেন আরও ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে রবিবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

সরকারের আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী এই ৪৬ জন পুলিশ সদস্যের পর পর দুইবার কোভিড-১৯ টেস্ট করা হয়। টেস্টে দুইবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

করোনা থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে বিশেষ টিম।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এসব উদ্যোগের ফলে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানানো হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD