রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

ব্যাটিং কোচের পদ হারালেন আশরাফুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ মাঠে গড়াবে আগামী বুধবার। প্রথম টেস্টের আগে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চলছে ক্রিকেটারদের অনুশীলন। ঘরের মাঠের এই সিরিজ শুরুর আগে পরিবর্তন আনা হয়েছে কোচিং প্যানেলে।

ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

আশরাফুল বলেন, ‘আজকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় দলের সঙ্গে আর থাকছি না। যেহেতু ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি রয়েছে তাই ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে জানিয়েছে অন্য বিভাগে দায়িত্ব দেবে। কোথায় দেওয়া হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও।’

সাদা বলের ক্রিকেটে ব্যাটারদের ব্যর্থতায় অনেকদিন ধরেই সমালোচিত হচ্ছিলেন আশরাফুল। শেষ পর্যন্ত তাকে সরিয়ে দিল বিসিবি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তবর্তীকালীন ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাউদ্দিন।

পূর্ণ মেয়াদে নতুন ব্যাটিং কোচ নিয়োগে আলোচনাতে রয়েছেন দুই-তিনজন। এরমধ্যে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা, এবং শ্রীলঙ্কার সাবেক একজন ক্রিকেটার রয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD