শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

আল্লাহ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করে বলেছেন, ‘১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ তায়ালা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন।’

তিনি বলেন, ‘আমি যেন নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারি, এই দোয়া চাই।’

রোববার (৮ ফেব্রয়ারি) রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা বলেন, ‘আমি যেন অশান্তিতে থাকি, এমন একটি পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমন কিছু অশালীন কথা বলছে, যাতে এখানে মারামারি হয়। আমি তো ওই দিকে যাব না। তারা নির্বাচনে সিনক্রিয়েট করার অনেক অনেক চেষ্টা করছে।’

মির্জা আব্বাস এরপর ফকিরাপুল এলাকায় গণসংযোগ করেন। বিকেলে তিনি কমলাপুর কালভার্ট রোড থেকে বাবে রহমত উট খামার পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালান। সন্ধ্যার সময় সিদ্ধেশ্বরী কলেজের আশপাশে গণসংযোগ করেন। রাতে তিনি বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে গণসংযোগ করবেন।

মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে।’

মির্জা আব্বাসের দাবি, নিজেরা যা করবে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কারণ তাদের সমর্থিত দল এখন ক্ষমতায় রয়েছে।

তিনি আরও বলেন, ‘যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে দেখে নেওয়ার হুমকি দেয়।’

তার মতে, এই সাহস তারা পেয়েছে, কারণ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোক বসানো আছে। যারা প্রয়োজন হলে তাদের ইচ্ছেমতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার কাজ করবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD