শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

ইতালির ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশি গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২০

ইতালি সিসিলিতে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিলির রাজধানী পালারমোতে দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ আনেন এক ইতালিয়ান ছাত্রী। তদন্তের পর সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯) নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অপরাধীরা শনাক্ত হয়। এর পর শুরু হয় অনুসন্ধান।

পুলিশ জানিয়েছে, গত ৪ জুলাই ভোরের ঘটনা। একটি পাবে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। ফেরার পথে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গ্রেপ্তারের পর দেখা গেছে, ধর্ষণের ভিডিও তারা নিজেদের ফোনে ধারণ করে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া বাংলাদেশিরা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD