মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত হওয়ায় নিহত ৪ মার্কিন সেনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ইরাকে রিফুয়েলিং বিমান ভূপাতিত হওয়ায় নিহত ৪ মার্কিন সেনা

ইরাকের পশ্চিমাঞ্চলে ভূপাতিত মার্কিন কেসি-১৩৫ রি-ফুয়েলিং বিমানটিতে মোট চালক ও সহ-চালক-সহ মোট ৬ জন সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে চার জনই নিহত হয়েছেন, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) আজ শুক্রবার সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।

গতকাল ইরাকের পশ্চিমাঞ্চলে ধ্বংস হয় একটি কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ।

বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে সেন্টকোমের পক্ষ থেকে এক্সে পোস্ট করা এক বার্তায় বলা হয়, ‘ইরাকের আকাশ সীমায় দুটি বিমানের মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে, আরেকটি বিমান নিরাপদে অবতরণ করেছে। ধ্বংস হওয়া বিমানটি কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং উড়োজাহাজ।’

বার্তায় আরও বলা হয়েছিল, কী কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হলো তা তদন্ত করা হচ্ছে। তবে শত্রুদের হামলার কারণে এমন ঘটেনি।

তবে সেন্টকোমের এই বার্তার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে উড়োজাহাজটি ভূপাতিত করার দায় স্বীকার করে বিবৃতি দেয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

টেলিগ্রাম পোস্টে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স দাবি করে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স সিস্টেম) ব্যবহারের মাধ্যমে জোটের যোদ্ধারা উড়োজাহাজটিকে ভূপাতিত করেছে। তবে ওয়াশিংটন এই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD