বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ঈদ পর্যন্ত বন্ধ কক্সবাজারের পর্যটন স্পটগুলো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ মোকাবিলায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি : স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ও কক্সবাজার জেলা কোভিড-১৯ প্রতিরোধ কার্যক্রমের সমন্বয়ক হেলালুদ্দীন আহমদ বলেছেন, আগামী ঈদুল আজহা পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলো বন্ধ থাকবে। করোনা সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলার কোভিড-১৯ মোকাবিলায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সঞ্চালনায় সভায় তিনি আরো বলেন, আগামী ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট পরিচালনা করতে হবে। এক্ষেত্রে অনলাইন পশুরহাটের ওপর গুরুত্ব দিতে হবে।

সভায় জেলায় সমন্বিত ত্রাণ ব্যবস্থাপনা, কক্সবাজারে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে হাইফ্লো ন্যাজল ক্যানুলার সংখ্যা বৃদ্ধি, রামু ও চকরিয়া আইসোলেশন সেন্টারে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি, অক্সিজেন কনসেনট্রেটর, সিপেভ-ভাইপেভ মেশিন, প্লাজমা ব্যাংক স্থাপন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন, কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম, ক্ষুদ্র পরিসরে লকডাউন বাস্তবায়ন, ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে পশুরহাট ব্যবস্থাপনা, অনলাইন পশুরহাট বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়৷

অনুষ্ঠানে কক্সবাজারের সংসদ সদস্যবৃন্দ, জেলা পরিষদের চেয়ারম্যান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, পুলিশ সুপার, সেনাবাহিনীর প্রতিনিধি, নৌবাহিনীর প্রতিনিধি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ, সিভিল সার্জন এর প্রতিনিধি, সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক, জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলার সকল পৌরসভার মেয়রবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, নির্বাহী প্রকৌশলী, ডিপিএইচই ও এলজিইডি, জেলা খাদ্য নিয়ন্ত্রক এবং প্রেসক্লাব সভাপতি উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD