বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

এন্ড্রু কিশোরের শেষকৃত্য ১৫ জুলাই, সমাহিত হবেন বাবা-মায়ের পাশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের শেষকৃত্য আগামী ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। তার দুলাভাই ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস ফোনে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামীকাল (বুধবার) এন্ড্রু কিশোরের ছেলে এন্ড্রু জুনিয়র সপ্তক অস্ট্রেলিয়া থেকে ফিরবেন। আগামী ১৪ জুলাই অস্ট্রেলিয়া থেকে ফিরবেন শিল্পীর কন্যা সংঘা। এরপর ১৫ জুলাই সকালে ধর্মীয় আচার শুরু হবে। পরে অনুমতি পেলে মরদেহ শ্রদ্ধা জানাতে রাখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে। এরপর তাকে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

ডা. প্যাট্টিক বিপুল বিশ্বাস আরও জানান, এন্ড্রু কিশোরের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে রাজশাহীতে সমাহিত করা হবে। এর আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালেও তিনি বলে গেছেন, তাকে যেনো রাজশাহীতে বাবা-মায়ের পাশে কবর দেওয়া হয়।

এন্ড্রু কিশোরের ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে সোমবার সন্ধ্যা ৭টায় রাজশাহীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর।

সিঙ্গাপুরে ক্যান্সারের চিকিৎসা নিয়ে গত ২০ জুন রাজশাহীতে বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় ওঠেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। বোন ও দুলাভাই দু’জনই চিকিৎসক হওয়ায় তাদের তত্ত্বাবধানেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

এর আগে গত বছরের ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল এন্ড্রু কিশোরকে। সেখানে ১৮ সেপ্টেম্বর তার শরীরে ব্লাড ক্যানসার ধরা পড়ে। কয়েক মাস কেমোথেরাপিসহ অন্যান্য চিকিৎসা চলার পর চিকিৎসকদের ইতিবাচক মন্তব্যে দেশে ফেরার প্রস্তুতিও শুরু হয়। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মে মাসের ১৩ তারিখ দেশে ফেরার টিকিট নেওয়া হলেও এন্ডু কিশোর দুর্বল বোধ করায় তা বাতিল করা হয়। দ্বিতীয়বার টিকিক নেওয়া হয় ১০ জুনের। কিন্তু ২ জুন এন্ডু কিশোর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ৪ জুন আবার হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জুন আবারও পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপর চিকিৎসকরা জানিয়ে দেন, তার শরীরে আবারও ক্যানসার ফিরে এসেছে

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD