সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

এপিবিএন সদস্য করোনায় আক্রান্ত, ৪৩৪ জন কোয়ারেন্টাইনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ময়মনসিংহের মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাকে ময়মনসিংহ সূর্যকান্ত (এসকে) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুই জনের নমুনায় করোনা পজিটিভ পাওয়া যায়। একজন মুক্তাগাছার পুলিশ কনস্টেবল অপরজন জামালপুরের মাদারগঞ্জের বাসিন্দা।

এদিকে এ ঘটনার পর সন্ধ্যায় মুক্তাগাছা এপিবিএনের ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ৪৩৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে রেখে আশপাশের এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। এপিবিএনের ওই সদস্য গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) থেকে বদলি হয়ে ময়মনসিংহের মুক্তাগাছা এপিবিএন-এ যোগদান করেন। তাকে এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD