শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

এবার যুক্তরাষ্ট্রেও কুকুরের শরীরে করোনাভাইরাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

 

নর্থ ক্যারোলিনায় একটি কুকুরের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। উইনস্টন নামে পাগ প্রজাতির কুকুরটিই যুক্তরাষ্ট্রের প্রথম করোনা পজিটিভ কুকুর বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, কুকুরটির মনিব পরিবারের তিন সদস্য গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি পরিবারটি করোনার ওষুধ-প্রতিষেধক আবিষ্কারের লক্ষ্যে ডিউক ইউনিভার্সিটি পরিচালিত একটি গবেষণা কার্যক্রমে অংশ নেয়।

ওই গবেষণায় দেখা যায়, পরিবারের একমাত্র মেয়ে সিডনি ছাড়া বাকি সবারই করোনার উপসর্গ দেখা গেছে। এমনকি তাদের পোষা কুকুরটিও করোনা পজিটিভ।

ওই গবেষণা কার্যক্রমের মুখ্য তদন্তকারী ক্রিস উডস বলেন, ‘তার (কুকুর) শরীরে খুবই সামান্য পরিমাণে ভাইরাস শনাক্ত হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, ওই পরিবারে মানুষের মধ্যে করোনা সংক্রমণের কারণ বা প্রধান মাধ্যম সে নয়।’

এর আগে নিউইয়র্কে দু’টি বিড়াল, ব্রঙ্কস চিড়িয়াখানার আটটি সিংহ ও বাঘ এবং হংকংয়ে দু’টি কুকুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। তবে পোষা প্রাণী থেকে মানবদেহে প্রাণঘাতী এই ভাইরাস ছড়াচ্ছে এর সুনির্দিষ্ট কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন গবেষকরা।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD