শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

ওয়েব সিরিজে অশ্লিলতা, রবি-গ্রামীণফোনের কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০

 

নিজেদের প্ল্যাটফর্ম ও নেটওয়ার্ক ব্যবহার করে প্রচারিত ওয়েব সিরিজ নিয়ে প্রশ্ন তুলে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবির কাছে ব্যাখ্যা চেয়েছে তথ্য মন্ত্রণালয়।

বুধবার কোম্পানি দুটির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয় বলে বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে গ্রামীণফোন ও রবিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কন্টেন্ট ওয়েবে আপলোড করে প্রচার করা হয়েছে বলে জানা গেছে, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি সম্পর্কে দেশের গণমাধ্যম অত্যন্ত নেতিবাচকভাবে প্রচার করেছে এবং সমাজে এর ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ধরনের ভিডিও কন্টেন্ট আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে ওয়েবে আপলোড এবং প্রচার করার জন্য আপনার প্রতিষ্ঠান সরকারের কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্সপ্রাপ্ত কিনা এবং থাকলে তা কি, তা সরকারের জানা প্রয়োজন।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েকটি ওয়েব সিরিজের কন্টেন্ট নিয়ে সমালোচনা উঠলে তা নিয়ে শিল্পী-কলাকুশলীদেরও দ্বিধাবিভিক্তি দেখা দেয়। এক পক্ষ ওয়েব সিরিজের পক্ষে বিবৃতি দেন, অন্য পক্ষেও বিবৃতি আসে তা বন্ধের জন্য।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD