মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

একাদশে প্রথম ধাপে উত্তীর্ণদের ভর্তি শেষ আজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে কলেজে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভর্তি নিশ্চিত করতে হবে।

ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

এদিকে, ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী রোববার (২৭ সেপ্টেম্বর)। আবেদন করা যাবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

আগের ধাপের মতো দ্বিতীয় ধাপেও শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপে কলেজে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের ৩ অক্টোবর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চায়ন করতে হবে। এরপর ৫ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD