সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

ককরোচদের বিক্ষোভে হৃদরোগে একজনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে দেশজুড়ে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই ধারাবাহিকতায় মুম্বাইয়েও বিক্ষোভ চলছে। তবে বিক্ষোভে অংশ নেওয়া বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি হৃদরোগে প্রাণ হারিয়েছেন।

বিক্ষোভ চলাকালে গতকাল শুক্রবার শহরটির শিবাজি পার্কে হৃদরোগে আক্রান্ত হন গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই নামের ওই ব্যক্তি। খবর এনডিটিভির।

শিবাজি পার্ক থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টার দিকে শিবাজি পার্কে সিজেপির বিক্ষোভে অংশ নেন গোপালকৃষ্ণ। ৫টার দিকে তার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকেল ৪টার দিকে প্রখর রোদের মধ্যেই সিজেপির এই বিক্ষোভ শুরু হয়েছিল। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও এই বিখ্যাত মাঠের আশপাশে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD