শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

করোনা চিকিৎসায় পাঁচ কোটি টাকা দান করলেন লিওনেল মেসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সাধ্যমতো এগিয়ে আসছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। সেই তালিকায় আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এবং বার্সেলোনা ও আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সম্প্রতি বার্সেলোনার একটি হাসপাতালে ১০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ২১ লাখ টাকা) দান করেছিলেন তিনি।

এবার নিজ দেশ আর্জেন্টিনার বেশ কয়েকটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ‘লিওনেল মেসি ফাউন্ডেশনের’ মাধ্যমে প্রায় পৌনে পাঁচ কোটি টাকা দান করেছেন বিশ্ব সেরা এই ফুটবল জাদুকর। টুগেদার ফর দ্য হেলথ অব আর্জেন্টিনা নামক একটি তহবিল থেকে এই টাকাগুলো খরচ করা হবে।

জানা গেছে, মেসির দেয়া অর্থগুলো যেন সঠিক খাতে ব্যয় করা হয়, সে জন্য পুরো বিষয়টি তদারকি করবে স্থানীয় গারাহান ফাউন্ডেশন নামের একটি দাতব্য সংস্থা। এই টাকা দিয়ে আপাতত ছয়টি হাসপাতালের করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে অক্সিজেন ট্যাংক, কম্পিউটার মনিটর, শ্বাসযন্ত্র, পিপিই, কিট, মাস্ক ইত্যাদি কেনা হবে।

যে ছয়টি হাসপাতালে টাকা দেয়া হবে, সেগুলো হলো- সান্তা ফের হোসে মারিয়া কুলেন হাসপাতাল, রোসারিওর প্রভিন্সিয়াল দেল সেন্তেনারিও হাসপাতাল, পেদিয়াত্রিয়া গারাহান হাসপাতাল, বুয়েনস এইরেসের বাইসেন্তেনারিও দে এস্তেবান এচেভেরিয়া হাসপাতাল, জোনাল দেল আগুদোস গ্রাল কনস্তিতিউভেন্তেস ম্যানুয়েল বেলগ্রানো হাসপাতাল ও আলতা কমপ্লেহিদাদ কুয়েঙ্কা হাসপাতাল।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD