বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আওয়ামী লীগ নেতা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আজিজুর রহমান বাচ্চু। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি রাজধানীর রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজিজুর রহমান বাচ্চুর মৃত্যুর বিষয়টি তার ছোট ভাই আকতার নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল দিবারাত ৩টার পরে তার ভাইয়ের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই আজিজুর রহমান বাচ্চু অসুস্থ ছিলেন। সম্প্রতি তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই-তিনদিন আগে তার আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়। পরে তাকে রিজেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল রাতে তার মৃত্যু হয়।

আজিজুর রহমান বাচ্চু বৃহত্তর মিরপুর থানা ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নের্তৃত্ব দেন। ১৯৭৫ সালের ২৮ আগস্ট গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন ও ২১ আগস্ট গ্রেনেড হামলার শিকার হন। এক-এগারোর সময়ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD