সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাদামি ডিম বনাম সাদা ডিম: কোনটি বেশি ভালো? মিষ্টির আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া লাখ ছাড়াল ডেঙ্গু রোগীর সংখ্যা, মৃত্যু বেড়ে ৩০৭ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে, পূর্ণাঙ্গ রায় প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি

করোনায় এস আলম গ্রুপের পরিচালকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২০

দেশের শীর্ষস্থানীয় শিল্প গোষ্ঠি এস আলম গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোরশেদুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন মোরশেদুল আলম। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদের ভাই।

মোরশেদ আলম বেসরকারি এনআরবি গ্লোবাল ব্যাংকের একজন পরিচালক ছিলেন। তিনি ছিলেন এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেমন ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান।

প্রসঙ্গত, গত সপ্তাহে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের পাঁচ ভাইসহ তার পরিবারের মোট ৬ সদস্য করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত আল আরাফা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুও রয়েছেন। আর এস আলম বা সাইফুল আলম মাসুদ তার পরিবারসহ সিঙ্গাপুর অবস্থান করছেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, মোরশেদুল আলমসহ তার পরিবারের ৬ সদস্যের (পাঁচ ভাই ও একজন ড্রাইভার) গত ১৭ মে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে মোরশেদুল আলমের শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিলো। গত বৃহস্পতিবার তিনি শ্বাসকষ্টসহ চট্টগ্রামের করোনা বিশেষায়িত হাসপাতাল জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। শুক্রবার সারাদিন তার শারীরিক অবস্থা ভালো থাকলেও সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার একদফা কার্ডিয়াক এরেস্ট হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।মোরশেদুল আলমের বয়স হয়েছিল ৬৬ বছর। তার ৩ ছেলে। বর্তমানে সুগন্ধা আবাসিক এলাকায় তাদের বাড়িটি লকডাউন অবস্থায় আছে।

প্রসঙ্গত, এস আলম গ্রুপ দেশের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান খাতের বড় অংশ নিয়ন্ত্রণ করছেন। তাদের মালিকানায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। এছাড়াও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাদের দখলে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD