শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

করোনায় মারা গেলেন খাদ্য কর্মকর্তা উৎপল হাসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

এবার করোনায় মারা গেলেন বিসিএস ১৮তম ব্যাচের খাদ্য ক্যাডারের কর্মকর্তা উৎপল হাসান (উৎপল কুমার সাহা)। সোমবার রাত সাড়ে ১১টায় দিকে করোনা উপসর্গ নিয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ঢাকা রেশনিং-এর প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর রায়েরবাজার কবরস্থান চত্বরে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও বিসিএস ফুড অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী এই কর্মকর্তার স্ত্রী নাসিমা পারভীন একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত আছেন।

উৎপল হাসানের ঘনিষ্ট বন্ধু ও ব্যাচম্যাট খাদ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান বলেন, উৎপল কুমার সাহা জানলেও তিনি একজন মুসলিম ছিলেন। তাই মুসলিম রীতি অনুযায়ী তার জানাজার নামাজ ও দাফন হয়েছে। অত্যন্ত বন্ধুবৎসল, মানবিক, অসাম্প্রদায়িক, উদারমনা এবং দক্ষ এই কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

এদিকে উৎপল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি এক শোকবাণীতে বলেন, তার মৃত্যুতে খাদ্য বিভাগ একজন সৎ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হারাল। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান মন্ত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD