শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

করোনায় বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

কোভিড-১৯ এ সংক্রমিত হয়ে বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে।বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

মারা যাওয়া কর্মকর্তা নাম আশরাফ আলী।তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। হাসপাতালের কন্ট্রোল রুম ইনচার্জ ও পিআরও তারিক শিবলী বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আশরাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে এই প্রথম বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা মারা গেলেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে তফসিলি ব্যাংকের ৭ কর্মকর্তা মারা যান।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD