মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা নেগেটিভ মায়ের গর্ভ থেকে পজিটিভ শিশুর জন্ম!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২০

৬০ বছরের অধিক বয়সীরা বেশি করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে থাকলেও অন্যরাও একেবারে আশঙ্কামুক্ত নয়। কিন্তু এবার ভারতে যা ঘটল, তাতে বেশ অবাক চিকিৎসক মহলও। কারণ এবার নভেল করোনা ভাইরাস নিয়েই জন্ম নিযেছে এক শিশু। দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালেই এই বিরল ঘটনা ঘটেছে। চিকিৎসকদের মতে, ভারত প্রথমবার এমন ঘটনার সাক্ষী হল।

গত মাসে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন নাংলোইয়ের বাসিন্দা বছর পঁচিশের অন্তঃসত্ত্বা। গত ১১ জুন জানা যায়, তিনি করোনায় আক্রান্ত। সংক্রমণ ছড়ায় তার স্বামীর শরীরেও। ২৫ জুন ওই নারীর দ্বিতীয়বারের রিপোর্টও পজিটিভ আসে। তবে গত ৭ জুলাই টেস্টের পর বোঝা যায়, তিনি করোনামুক্ত। ঠিক তার পরের দিন পরেই সন্তানের জন্ম দেন ওই নারী। কিন্তু জন্মের ছ’ঘণ্টা পরই জানা যায় শিশুর শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস।

হাসপাতালের চিকিৎসকদের মতে, গর্ভাবস্থাতেও মায়ের শরীর থেকে শিশুর মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। ডাঃ রাহুল চৌধুরি জানান, প্রসবের সময় করোনামুক্তই হয়ে উঠেছিলেন ওই নারী। শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘণ্টা ছয়েক পর দু’জনেরই নমুনা টেস্ট করা হয়। তখনই সদ্যোজাতর কভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। আপাতত চিকিৎসা চলছে তার।

প্রসবের সময় মা নেগেটিভ। অথচ জন্মানোর পর শিশু পটিজিভ। এমন ঘটনা ভারতে আগে ঘটেনি বলেই দাবি ওই চিকিৎসকের।

চীনের গবেষণা থেকে জানা গিয়েছিল, কোনো গর্ভাবস্থায় আম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে সন্তানের শরীরে কভিড-১৯ সংক্রমিত হতে পারে। যা থেকে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকা অস্বাভাবিক নয়। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ মেলেনি। তবে দিল্লির হাসপাতালের এই বিরল ঘটনা নিঃসন্দেহে নতুন করে চিন্তার ভাঁজ ফেলল চিকিৎসা বিজ্ঞানীদের কপালে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD