লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতাউল্লাহ সিকদার (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক আতাউল্লাহ সিকদার কোটালীপাড়া উপজেলার কাকাডাঙ্গা গ্রামের রবিউল সিকদারের ছেলে।
শুক্রবার সকালে স্থানীয় সাঈদ সিকদারের মাছের ঘেরে মাছ ধরতে নামে আতাউল্লাহ।তখন মাদ্রাসা থেকে নেয়া বৈদ্যুতিক লাইন পানিতে পড়লে আতাউল্লাহ বিদ্যুৎপৃষ্ঠ হন। তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি জানান, তার মৃতদেহকে ময়নাতদন্তের জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
লাইট নিউজ/ফামুরা