সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

গণপরিবহনও ১৬ মে পর্যন্ত বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ঠেকাতে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আওতায় বন্ধ থাকবে বাসসহ সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল। পণ্যবাহী যান চলাচলের অনুমতি থাকলেও তাতে যাত্রী পরিবহন করা যাবে না। সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনার সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে চলছে সাধারণ ছুটি। পঞ্চম দফায় আগামী ১৬ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে। এর সঙ্গে সমন্বয় করে ওই দিন পর্যন্ত বেড়েছে গণাপরিবহন চলাচলের নিষেধাজ্ঞাও।

যাত্রীবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানো হলেও আগের মতোই পণ্যবাহী যানবাহন চলাচলে ছাড় রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিষেবা, রাষ্ট্রীয় প্রকল্পের মালামাল, জ্বালানি, ওষুধ, ওষুধশিল্প, চিকিৎসাসেবা ও চিকিৎসাসামগ্রী, শিশুখাদ্য, গণমাধ্যম, ত্রাণ, কৃষিপণ্য, শিল্পপণ্য, সার ও কীটনাশক, পশুখাদ্য, মৎস্য ও প্রাণীসম্পদ খাতের উৎপাদিত পণ্য, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য এবং জীবনধারণের মৌলিক পণ্য উৎপাদন ও পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। তবে পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD