শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

গণপরিবহনের ভাড়া সমন্বয়ে শিগগিরই প্রজ্ঞাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২০

করোনাকালীন গণপরিবহনের ভাড়া সমন্বয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রস্তাবিত ভাড়া কমিয়ে মন্ত্রণালয় একট যুক্তিসঙ্গত হার নির্ধারণ করেছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার (৩১ মে) জারি করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকালে জাতীয় সংসদ ভবনস্থ বাস ভবন থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এ কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় তিনি বলেন,’ দেশের জনগণের জন্য ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধি বাড়তি চাপ তৈরি করবে। সরকারকে যেমনি যাত্রীদের স্বার্থ দেখতে হবে, তেমনই পরিবহন খাতকেও সহযোগিতা করতে হবে।

মন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে জনগণের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়েই সরকার প্রস্তাবিত ভাড়ার হার কমিয়ে যৌক্তিক পর্যায়ে সমন্বয় করতে যাচ্ছে’।

মন্ত্রী এ সংকটকালে জনস্বার্থে সরকার নির্ধারিত ভাড়ার হার ও স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের সকলের সহযোগিতা কামনা করেন।

ওবায়দুল কাদের জানান ‘করোনা কালীন বাস-মিনিবাস গুলোকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে হবে। করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন খালি রাখতে হবে। যানবাহনের যাত্রী, গাড়ি চালক, সহকারী, কাউন্টার কর্মীসহ সকলকে স্বাস্থ্য বিভাগের নির্দেশনা প্রতিপালন এবং মাস্ক পরিধানে অনুরোধ জানান’।

ভিডিও কনফারেন্সে সড়ক বিভাগের এডিপি বাস্তবায়নের সন্তোষ প্রকাশ করে বলেন, প্রকল্পসমূহের চলমান কাজ দ্রুত বাস্তবায়ন করতে হবে। উন্নয়ন একটি বহুমাত্রিক প্রক্রিয়া উন্নয়ন থেমে গেলে জীবন থেমে যাবে।

মন্ত্রী বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য বিধি নিশ্চিত করার পাশাপাশি। যথাসময়ে তাদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেন।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD