মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

গাইবান্ধায় জুন মাসে করোনায় আক্রান্ত ২১০, সুস্থ ৮৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

গাইবান্ধা জেলায় গত জুন মাসে নতুন করে আরও ২১০ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।

মে মাস পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ছিল ৬০ জন, সুস্থ ২২ জন ও মৃত্যু হয়েছে ৩ জনের।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, ‘সবচেয়ে বেশি আক্রান্ত ও সুস্থ হয়েছে জুন মাসে। এ সংক্রমণ বিস্তার ঠেকাতে নানাভাবে চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৮ জনে। এর মধ্যে করোনামুক্ত ১৩৬ জন ও ৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রোগী ১৪৩ জন রয়েছে।’

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, ‘করোনার বিস্তার মোকাবিলায় এরইমধ্যে গোবিন্দগঞ্জ, সদর, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সংক্রমিত এলাকাগুলো লকডাউন করা হয়েছে।’

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD