শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৮ মে) সকালে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন একই গ্রামের আশিষ বৈদ্য (৪৫) এবং তার ছেলে তন্ময় বৈদ্য (২০)।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, মুশুরিয়া গ্রামের আশিষ বৈদ্যের পুকুরে একই গ্রামের রমেশ বৈরাগী ভাড়া নিয়ে মুরগির ফার্ম করেছেন। সকাল ১০টার দিকে আশিষ বৈদ্য পুকুর থেকে মাছ ধরতে গেলে বিদ্যুতায়ীত হন। এ সময় আশিষ বৈদ্যের স্ত্রী ডলি বৈদ্য ও ছেলে তন্ময় বৈদ্য তাকে বাঁচাতে এগিয়ে গেলে তারাও বিদ্যুতায়ীত হয়ে গুরুতর আহত হন।

‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিষ বৈদ্য ও তন্ময় বৈদ্যকে মৃত বলে ঘোষণা করেন। ডলি বৈদ্য গুরুতর আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

ওসি শেখ লুৎফর রহমান বলেন, ধারণা করা হচ্ছে মুরগির ফার্মে যে বিদ্যুতের সংযোগ দেয়া হয়েছে তা বিছিন্ন হয়ে পুকুরটিই বিদ্যুতায়ীত হয়েছে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD