শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

ঘোষণা ছাড়াই বাতিল হয়ে গেল নেইমারদের লিগ ওয়ান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

 

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কার্যত বাতিলই হয়ে গেল নেইমার-এমবাপ্পেদের ফরাসি লিগ ওয়ান। ফ্রান্সের প্রধানমন্ত্রী এদোয়ার্দ ফিলিপে মঙ্গলবার ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরের আগে দেশটিতে কোনো ক্রীড়া ইভেন্ট মাঠে গড়ানোর অনুমতি দেয়া হবে না।

অন্যদিকে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা জানিয়েছে, ২ আগস্টের মধ্যে চলতি লিগ শেষ করতে হবে। যেহেতু এই সময়ের মধ্যে আর খেলা মাঠে গড়াবে না, তাই ২০১৯-২০ মৌসুমের লিগ ওয়ান বাতিল হয়ে গেল ঘোষণা ছাড়াই। লিগ টু’য়েরও একই পরিণতি হবে।

যেহেতু আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তাই এবারের মৌসুমে লিগ ওয়ান চ্যাম্পিয়ন কে হবে জানা যায়নি। তবে নেইমার-এমবাপ্পেদের ক্লাব পিএসজিকেই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার সম্ভাবনা বেশি।

কারণ লিগে দ্বিতীয় অবস্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে রয়েছে পিএসজি। এবার জিতলে টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতবে দলটি।

করোনার এই তাণ্ডবে যে দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, তার মধ্যে ফ্রান্স অন্যতম। এখন পর্যন্ত দেশটিতে ২৩ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে এই ভাইরাসে। আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD