সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে বিশ্ববাজারে বেড়ে গেল স্বর্ণের দাম হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু শিল্পায়ন ও বিদেশি বিনিয়োগের ফলে সৃষ্টি হবে বিপুল কর্মসংস্থান: অর্থমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট সবচেয়ে শক্তিশালী সমরাস্ত্র নিয়েও ইরান যুদ্ধের ফাঁদে আটকা ট্রাম্প সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবার পেছাল জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভা

চট্টগ্রাম ও রাঙামাটির বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটির জেলার বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সিদ্ধান্তের কথা জানায়।

অফিস আদেশে বলা হয়, ‘বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙামাটি জেলার আগামী ০৮/০৭/২০২৬ তারিখ বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬ স্থগিত করা হলো। অন্যান্য শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD