শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

১৮ মন্ত্রীর ‘বিশেষ নিরাপত্তা’ সুবিধা প্রত্যাহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাষ্ট্রীয় ব্যয় কমানোর জন্য ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ থাকা পুলিশের প্রটেকশন এসকর্ট বা বিশেষ নিরাপত্তা বহর প্রত্যাহার করেছে সরকার। তবে একজন উপদেষ্টা এবং ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রীর ক্ষেত্রে এ সুবিধা আগের মতোই বহাল রাখা হয়েছে।

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের নিরাপত্তা বহর সীমিত করার সিদ্ধান্ত নেন। তিনি গাড়িবহরে যানবাহনের সংখ্যা কমিয়ে দেন এবং সড়কে চলাচলের সময় অতিরিক্ত ট্রাফিক সুবিধাও গ্রহণ করেন না। ফলে তার গাড়িবহর সাধারণ যানবাহনের মতোই ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করে এবং ট্রাফিক পুলিশের সংকেত পেয়ে আবার যাত্রা শুরু করে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই ১৮ জন মন্ত্রীর প্রটেকশন এসকর্ট প্রত্যাহার করা হয়। তবে প্রচলিত সরকারি বিধি অনুযায়ী তাদের জন্য গানম্যান, বাসভবনের নিরাপত্তা এবং ঢাকার বাইরে সরকারি সফরে বিশেষ পুলিশি প্রটেকশনের ব্যবস্থা আগের মতোই চালু থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD