রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৪৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত একদিনে নতুন করে ৪৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১ হাজার ৯৩৫ জন।

এ পর্যন্ত মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৪৩ জনের মধ্যে নারী ২৫ জন বা ৫৮ দশমিক ১ শতাংশ এবং পুরুষ ১৫ জন বা ৪১ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১৫, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন।

এছাড়া ময়মনসিংহে পাঁচজন, চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহী এক ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD