রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ওজন বেড়েছে ট্রাম্পের, নিয়মিত ব্যায়ামের পরামর্শ চিকিৎসকের ফুটবল বিশ্বকাপ: মার্কিন রেস্তোরাঁর বিলে যুক্ত হতে পারে ‘বাধ্যতামূলক বকশিশ’ একীভূত হচ্ছে মার্কিন ও ইসরাইলি সামরিক বাহিনী তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর আমরা কখনই পরমাণু অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না: উ.কোরিয়া ইরানগামী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলা চীনের পারমাণবিক প্রতিরোধ ঠেকানো যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব: রয়টার্স ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই না, জানাল পাকিস্তান ইরান যুদ্ধে ৬০ বিলিয়ন ডলার বাড়তি খরচের চাপে মার্কিনীরা আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

চলেই গেলেন ক্রিকেট ইমরুল কায়েসের বাবা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।

ইমরুলের বাবা রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোববার (১৯ এপ্রিল) রাত ৯টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরুলের মামাতো ভাই রনি। জানা যায়, আজ রাতেই তাকে নিজ বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে নিয়ে যাওয়া হবে। আর দাফন সম্পন্ন হবে আগামীকাল।

এর আগে গত ২৩ মার্চ মেহেরপুর-কাথুলি সড়কের ছহিউদ্দীন ডিগ্রি কলেজের সামনে আলমসাধুর ধাক্কায় বানি আমিন বিশ্বাস গুরুতর আহত হন। পরে তাকে হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD