বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

চাঁদপুরের পুলিশ সুপার করোনাভাইরাসে আক্রান্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০

চাঁদপুরের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৭ জুন তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার (২৯ জুন) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানের করোনা পজিটিভের বিষয়টি আমরা সোমবার রাতে নিশ্চিত হয়েছি। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে এসে পৌঁছেনি। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান সবুজ জানান, করোনা পজিটিভ হওয়ার পর থেকেই পুলিশ সুপার তার নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে। পুলিশ সুপারের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চাঁদপুর জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৫৬ জন। এদের মধ্যে অর্ধশতাধিক পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫৭ জন নারী-পুরুষ মারা গেছেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD