সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

চাঁদপুরে করোনায় আক্রান্ত ছাড়াল ১ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২০

গেল ২৪ ঘণ্টায় ৩১ জনসহ চাঁদপুরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩ জনে। এছাড়া, শুক্রবার (০৩ জুলাই) করোনা উপসর্গ নিয়ে এ জেলায় মৃত্যু হয়েছে আরও ২ জনের।

জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৩ জুলাই) পর্যন্ত চাঁদপুর জেলায় করোনা আক্রান্ত ৬০ জনের মৃত্যু হয়েছে এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯০ জন।

চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুজাউদ্দৌলা রুবলে জানান, শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি হন আবু তাহের (৬০)। এর আধা ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়। আবু তাহেরের বাড়ি জলোর ফরিদগঞ্জ উপজলোর গল্লাক গ্রামে। এর আগে ভোরে নূরুল ইসলাম মিজি (৭২) নামে আরেকজনের মৃত্যু হয়। মিজির বাড়ি একই উপজলোর সুবিদপুর এলাকায়।

তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় দাফন করা হয়েছে বলেও জানান তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD