মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

চুপিসারে বিয়ে করছেন নায়ক বাপ্পি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

 

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বেশ চুপিসারে বিয়ে করছেন নায়ক বাপ্পি চৌধুরী। শুধু কি তাই! নববধূকে ঘরেও তুলেছেন এই নায়ক। বাপ্পির ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছেন।

এদিকে বিয়ের বিষয়টি নিয়ে বাপ্পির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই বিষয়ে কিছুই বলতে চাচ্ছি না।

দীর্ঘ দিন লুকিয়ে প্রেম করেছেন বাপ্পি চৌধুরী। এর আগে রাজধানীর হাতিরঝিলসহ বিভিন্ন স্থানে প্রেমিকাকে নিয়ে ঘুরতে দেখা গেছে তাকে। তখন এ বিষয়ে জানতে চাইলে হেসে উড়িয়ে দিয়েছেন এই নায়ক।

করোনাকালে হাতে কোনো কাজ না থাকায় বাসায় স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও সূত্রটি জানিয়েছেন।

এর আগেও বাপ্পির প্রেম ও জনপ্রিয় এক চিত্রনায়িকার সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছিল। কিন্তু সেসবই গুঞ্জনেই সীমাবদ্ধ রয়ে গেছে। শোবিজ তারকাদের নিয়ে প্রেম, বিয়েসহ নানা গুঞ্জন থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু বাপ্পির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসা এখন সময়ের ব্যাপার মাত্র।

বাপ্পি অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া করোনার এই দুঃসময়ে একাধিক সিনেমার কাজ শুরু করবেন বলেও সূত্রটি জানিয়েছেন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD