বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’

জন্মদিনে ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

 

বলিউডের টপ সিক্রেট বিষয় ক্যাটরিনা কাইফের সঙ্গে ভিকি কৌশলের প্রেম। অনেকদিন ধরেই নাকি তারা মন দেয়া নেয়ার খেলায় মেতে আছেন। এ নিয়ে সরাসরি মুখ খুলেননি দুজনের কেউই অবশ্য।

এদিকে ১৬ মে ছিলো ভিকি কৌশলের জন্মদিন। ৩২ বছরে পা দিলেন তিনি। ভক্তদের শুভেচ্ছায় উপচে পড়েছিল তার সোশাল মিডিয়ার দেওয়াল।

ইন্ডাস্ট্রির বন্ধুরাও জানিয়েছিলেন শুভকামনা। কিন্তু ভক্ত থেকে পাপারাৎজির চোখ ছিল ক্যাটরিনা কাইফের উপর। ‘বয়ফ্রেন্ড’-এর জন্মদিন বলে কথা!

তেমন কোনো পোস্ট দেননি ক্যাটরিনা। তবে ভিকির ছবি দিয়ে একটি অ্যানিমেটেড ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। ভিকির সুপারহিট ছবি ‘উরি, দ্য সারজিক্যাল স্ট্রাইক’-এর বিখ্যাত সংলাপ ‘হাউ ইজ দ্য জোশ’ মনে আছে? সেই সংলাপই শেয়ার করে তিনি লেখেন, ‘এই ‘জোশ’ যেন সব সময় ‘হাই’-ই থাকে।’

লকডাউনে হয়তো দেখা সাক্ষাৎ হচ্ছে না তাদের। তবে জন্মদিনে এভাবেই ভিকিকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইন্ডাস্ট্রির গুঞ্জন রণবীর কাপুরের সঙ্গে ব্রেকআপের পর ভিকির সঙ্গেই সম্পর্কে রয়েছেন ক্যাটরিনা। একসঙ্গে বিভিন্ন পার্টি, রেস্তরাঁতেও দেখা গিয়েছে তাদের। কিছু সংবাদমাধ্যমের দাবি, এই লকডাউনেও নাকি ক্যাটরিনার বাড়িতে গিয়েছিলেন ভিকি। যদিও ভিকি তা অস্বীকার করেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD