শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ স্বৈরাচার আমলে রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অঙ্গনে অপকর্ম হয়েছে ভারতে হাসিনার অবস্থান নিয়ে জয়শঙ্কর বললেন— সিদ্ধান্ত তাকেই নিতে হবে ২২ ক্যারেটের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে আজ আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪ অভিনয়ে দেখা না যাওয়ার কারণ জানালেন কুসুম শিকদার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি : সালাহউদ্দিন ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই আপনার মানসিক স্বাস্থ্যের ঝুঁকি নির্দেশ করে এমন ৫ সংকেত

জরুরি কাজ ছাড়া ঢাকায় প্রবেশ-বের হওয়া যাবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

একান্ত জরুরি প্রয়োজন ব্যতীত ঢাকা শহরে প্রবেশ বা এখান থেকে বাইরে বের হতে পারবেন না কেউ। বিষয়টি নিশ্চিত করতে ফের কঠোর হওয়ার কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার থেকে ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

এর ফলে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে পারবেন না। তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে।

ডিএমপির নতুন নির্দেশনা অনুযায়ী, এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই নিয়ন্ত্রিত চলাচলের ক্ষেত্রে নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD