সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা বেনজীরকে ফেরানোর প্রস্তাব যাচ্ছে দুবাইয়ে হরমুজ প্রণালি খোলাসহ যা যা থাকছে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

টিভি সম্প্রচার অনুসরণ করে বাসায় তারাবিহ নয়: ইসলামিক ফাউন্ডেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

লাইট নিউজ প্রতিবেদক : টেলিভিশনে প্রচারিত তারাবিহ্ নামাজ অনুসরণ করে বাসা-বাড়িতে ইক্তেদা বা নামাজ না পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বুধবার (২৯ এপ্রিল) ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি কোনো কোনো টিভি চ্যানেলে তারাবিহ নামাজ সম্প্রচারের মাধ্যমে ইমাম সাহেবকে অনুসরণ করে নিজ নিজ বাসা-বাড়িতে তারাবিহ নামাজ আদায় করার বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে মর্মে জানা যায়।

ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে কাতারের সংলগ্নতা (ইত্তেসাল) জামাত ও ইক্তেদা সহীহ হওয়ার অন্যতম প্রধান শর্ত। এটি মানা না হলে নামাজ সহীহ হবে না। তাই কোনো টিভি চ্যানেলে সম্প্রচারকৃত তারাবিহ নামাজের ইমাম সাহেবের তিলাওয়াত শুনে ও রুকু-সিজদার অনুসরণে নিজ নিজ বাসা-বাড়িতে ইক্তেদা করে তারাবীহ নামাজ আদায় করা হলে তা কোনভাবেই সহীহ ও জায়েয হবে না মর্মে বিশিষ্ট মুফতি ও আলেমগণ মতামত দিয়েছেন।

বিষয়টি অনুধাবন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি পরিহারকল্পে টিভি চ্যানেলে তারাবীহ্ নামাজসহ অন্যান্য নামাজ সম্প্রচার হতে বিরত থাকার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD