বুধবার, ২৭ মে ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লেবানিজদের ঈদ কেড়ে নিলো দখলদার ইসরায়েল, শিশুসহ ৩১ জনকে হত্যা সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টায় বিজিবির বাধা আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন : স্বাস্থ্য বিভাগ একের পর এক ফ্লাইট বাতিল করছে আন্তর্জাতিক এয়ারলাইনস যুক্তরাষ্ট্রে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে অনেকে হতাহত হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে বাঁচতে মাছ ধরার জাল ব্যবহার করছে ইসরাইল

‘ট্রাম্পকে খুশি করতে ইরান প্রস্তাব লেখে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬

যুদ্ধবিরতি নিয়ে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম বলেছে, ‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো প্রস্তাব লেখে না।’

সূত্রটি আরও জানায়, ওয়াশিংটনের আগের প্রস্তাবটি তেহরান প্রত্যাখ্যান করেছে, কারণ ইরানের মতে সেটি ছিল ট্রাম্পের ‘অতিরিক্ত দাবির কাছে আত্মসমর্পণ করাতে চাপ প্রয়োগের চেষ্টা’।

সূত্রটি আরও বলে, ‘ট্রাম্পকে খুশি করতে ইরানে কেউ কোনো পরিকল্পনা লেখে না। আলোচক দল কেবল ইরানি জাতির অধিকার রক্ষার বিষয়টিই বিবেচনায় রাখে। ট্রাম্প এতে অসন্তুষ্ট হলে সেটাই বরং ভালো।’

এছাড়া সূত্রটির মতে, ‘ট্রাম্প বাস্তবতা মেনে নিতে পারেন না; আর সে কারণেই তিনি বারবার ইরানের কাছে পরাজিত হচ্ছেন।’

এদিকে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে নিজেদের জবাব দিয়েছিল তেহরান।

রোববার কোনো বিস্তারিত তথ্য না দিয়ে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি—পুরোপুরি অগ্রহণযোগ্য।’

তথ্যসূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD