রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

ডান সাইড প্যারালাইজড ইউএনও ওয়াহিদার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের শরীরের ডান সাইড প্যারালাইজড হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হসপিটালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তিনি রাত ৯টার দিকে জানান, তারা দ্বিতীয়বারের মতো ওয়াহিদাকে অস্ত্রোপচার কক্ষে নিচ্ছেন। এখন অপারেশন করা যাবে। তিনি বলেন, ‘আঘাত অত্যন্ত গুরুতর, মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে যে খুলির হাড় ভেঙে মস্তিষ্কের ভেতরে ঢুকে গেছে। এ কারণে রক্তক্ষরণ হয়েছে এবং শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গেছে।’

ডা. বদরুল আলম বলেন, ‘তবে তাকে এখনও ৭২ থেকে ৯৬ ঘণ্টার অবজারভেশনে রাখতে হবে। যেকোনও ‘সিচুয়েশনের’ জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, তাদের হাসপাতালে একটি বিশেষজ্ঞ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে আছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হক। ওয়াহিদাকে দেখে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রখ্যাত নিউরো সার্জন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।’ ভিসি স্যার তাকে দেখে অস্ত্রোপচার করা যাবে বলে সিদ্ধান্ত দিয়ে গেছেন, বলেন অধ্যাপক বদরুল আলম।

এর আগে ওয়াহিদা খানমকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে রংপুর থেকে ঢাকায় আনা হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

প্রসঙ্গত, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সরকারি বাসভবনে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে গেটে দারোয়ানকে বেঁধে ফেলে তারা। পরে বাসার পেছনে গিয়ে মই দিয়ে উঠে ভেনটিলেটর ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। বাসায় ঢুকে ভারী ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ইউএনও ওয়াহিদাকে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে (৭০) জখম করে দুর্বৃত্তরা। পরে ওয়াহিদা খানম অচেতন হয়ে পড়লে মৃত ভেবে হামলাকারীরা পালিয়ে যায়। ভোরে স্থানীয়রা টের পেয়ে তাদের উদ্ধার করেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD