রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

শিরোনাম :

যুদ্ধে পরাজিত যুক্তরাষ্ট্র, এখন আর আগের অবস্থানে নেই: ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজিত দেশ হিসেবে আখ্যায়িত করে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই বলেছেন, ওয়াশিংটন এখন আর বিজয়ী দেশের মতো অন্যদের ওপর শর্ত চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, ‘২০২৬ সালের ইরান, ১৯৪৩ সালের তেহরান সম্মেলন কিংবা ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নয়। একইভাবে ২০২৬ সালের যুক্তরাষ্ট্রও সেই সময়ের যুক্তরাষ্ট্র নয়। দেশটি এখন বিজয়ী নয়, বরং যুদ্ধে পরাজিত একটি দেশ।’

তিনি আরও বলেন, ‘বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবি দেখিয়ে বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, ১৯৪৩ সালে অনুষ্ঠিত তেহরান সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধের কৌশল নির্ধারণে বৈঠক করেন। পরবর্তী সময়ে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেজাইয়ের বক্তব্যে ২০২৬ সালের ভূরাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রভাব ও অবস্থানের পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD