রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র ৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির দেশের বিভিন্ন অঞ্চলে টানা চারদিন বৃষ্টির আভাস নেতানিয়াহু বাদ, আইজেনকোটকে বেছে নিলেন ইসরাইলের প্রেসিডেন্ট উত্তরার গলি-দোকানে ক্যামেরা হাতে চীনারা, কীসের ভিডিও করছেন তারা? আমেরিকাকে চীনের আল্টিমেটাম: অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে

তাড়াশে শক্রতার বলি ১২ লাখ টাকার মাছ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২০

তাড়াশে পূর্ব শক্রতার জের ধরে পুকুরে শক্তিশালী কীটনাশক প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মাছ মরে যাওয়ায় ওই মাছচাষি দিশেহারা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের সরাপপুর গ্রামের সোহেল রানার পুকুরে।

অভিযোগে প্রকাশ, তাড়াশ পৌর শহরের চক সরাপপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানা সরাপপুর গ্রামের ১৬ বিঘা কৃষ্ণাদিঘী পুকুরটি লিজ নিয়ে ৪ বছর ধরে মাছ চাষ করে আসছিল। গত কয়েক দিন ধরে সোহেল রানা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল।

গত সোমবার রাতে পূর্ব শক্রতার জের ধরে কে বা কারা শক্তিশালী কীটনাশক প্রয়োগ করে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মাছ মরে গেছে। সকালে মাছচাষি পুকুরে গিয়ে দেখতে পায় তার পুকুরের মাছ মরে ভেসে উঠছে এবং চারপাশের লোকজন মাছ ধরছে।

মাছচাষী সোহেল রানা জানান, পূর্ব শক্রতার জের ধরে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার ১০ থেকে ১২ লাখ টাকার মাছ মরে গেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক গ্রামবাসী জানান, শক্রতা করে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। তা ছাড়া এভাবে এত মাছ মরে যেতে পারে না। এ ব্যাপারে তাড়াশ থানায় জিডি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD