সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

তিন জোনে ভাগ হলো বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পুরো দেশকে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। ইতোমধ্যে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটে তা দেখানো হচ্ছে।

ম্যাপ অনুযায়ী রেড জোন বা পুরোপুরি লকডাউন করা হয়েছে দেশের তিনটি বিভাগ, ৫০টি জেলা ও ৪০০ উপজেলাকে। ইয়েলো জোন বা আংশিক লকডাউন করা হয়েছে পাঁচটি বিভাগ, ১৩টি জেলা ও ১৯টি উপজেলাকে। আর একটি জেলা এবং ৭৫টি উপজেলাকে গ্রিন জোনের আওতাভুক্ত করা হয়েছে। অর্থাৎ এই অঞ্চলকে লকডাউন করা হবে না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD