সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

তিশার সারপ্রাইজ ফারুকীর জন্মদিনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

 

ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাণে যে ক’জন নির্মাতা ঢাকাই ছবিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার সংগ্রাম করছেন মোস্তফা সরয়ার ফারুকী তাদের অন্যতম একজন। নাটক-বিজ্ঞাপন দিয়ে যাত্রা শুরু হলেও তিনি চলচ্চিত্র নির্মাণে জনপ্রিয়তা পেয়েছেন।

আজ এই নির্মাতার ৪৭তম জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়াতে জন্মগ্রহণ করেন ফারুকী। করোনার সংকটের এই দিনে এই নির্মাতার জন্মদিন কাটছে ঘরে বন্দি হয়ে। তাই তেমন কোনো আয়োজন হচ্ছেনা তার এবারের জন্মদিন। তবে ফেসবুক-মোবাইলে তিনি সিক্ত হচ্ছেন ভক্ত-অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায়। প্রতি জন্মদিনের মতো স্ত্রী তিশার কাছ থেকেও পেয়েছেন সারপ্রাইজ। ঘরেই কেক বানিয়ে ফারুকীকে চমকে দিয়েছেন তিশা।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এমনই যে নিদান কাল তার আবার জন্মদিন কী! তারপরও প্রিয়জনদের ভালোবাসাতো থেমে থাকে না! তিশা তাই হাতের কাছে যা পেয়েছে-প্যানকেক, চকলেট, আর অ্যাপ্রিকট- দিয়ে একটা কেক বানিয়েছে! আকারে ছোট, ভালবাসায় অনেক বড়।

এই জীবনে সবার ভালোবাসাই পাইতে চাইছি, ভালবাসতেই চাইছি! আর কোনো বিষয় নিয়ে অভিযোগ করার সুযোগ থাকলেও ভালবাসা নিয়ে অভিযোগের সুযোগ নাই! সেই জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা!

যে আমারে ভালোবাসে নাই, আমি আসলে তারও ভালোবাসা চাইছি, ভালোবাসতে চাইছি! তার পরও যদি কাহারেও আঘাত করে থাকি, তবে জেনো সে মোর অজ্ঞতাপ্রসূত অথবা ক্ষণিকের উত্তেজনার ফল! জন্মদিনের এই লগ্নে আমার লেখা কয়টা লাইন আবার শেয়ার করতেছি।’

জন্মদিন উপক্ষে নিজের লেখা একটা কবিতাও পোস্ট করেছেন ফারুকী। কবিতাটি হলো, ‘তুলতুলে বাচ্চাদের আমি/কোলে নিতে পারিনা/আদর দিতে গিয়ে ব্যাথা দিয়ে ফেলি/ ধরতে যাই পরম মমতায়/অজ্ঞতাবশত দিয়ে ফেলি আঘাত।/ আমি গল্পের সেই প্রকাণ্ড মানুষ / যে জানেই না তার শরীরের ভুগোল কিংবা ব্যাকরণ।’

ফারুকীর নির্মিত প্রথম চলচ্চিত্র ছিলো ‘ব্যাচেলর’। ভাষা ও সংলাপের জন্য ছবিটি সমালোচকদের কাছে নিন্দা কুড়ালেও তরুণ প্রজন্মের কাছে ভালোই সাড়া ফেলে।

তারপর তিনি নির্মাণ করেন ‘মেড ইন বাংলাদেশ’। একে একে ধারাবাহিকতায় ফারুকী উপহার দিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’ নামের চলচ্চিত্র। মুক্তির অপেক্ষায় আছে ‘শনিবার বিকেল’।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD