বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

তৃতীয় দফা করোনা পরীক্ষা করালেন মাশরাফি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০

 

রবিবার তৃতীয় দফা কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ পরীক্ষা করিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আশা করছেন এবারের রিপোর্ট নেগেটিভ আসবে।

নড়াইল-২ আসন থেকে নির্বাচিত বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য মাশরাফির দেহে গত ২০ জুন প্রথম এই ভাইরাসের সংক্রমন ধরা পড়ে। ৪ জুলাই তিনি দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান। সেখানেও ফল পজিটিভ আসে।

দুই দফা কোভিড-১৯ এর পজিটিভ রিপোর্ট আসলেও মাশরাফির দেহে বড় কোনো সমস্যা দেখা দেয়নি। মিরপুরের নিজ বাসভবনে থেকেই তিনি নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন। তার স্ত্রী সুমনা হক সুমি ও ভাই মুরসালিন বিন মর্তুজার দেহেও এই মরণঘাতি ভাইরাস বাসা বেঁধেছে। তবে তাদেরও শারিরিক কোনো জটিলতায় পড়তে হয়নি।

মাশরাফি বলেছেন যে, তিনি এবং তার পরিবারের সদস্যরা আজ (রবিবার) আবারো কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছেন। এখন তিনি ফলাফলের অপেক্ষায় আছেন। নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত কোভিড সংক্রান্ত তার ফলাফলের রিপোর্ট সংক্রান্ত মনগড়া কোন সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমে অনুরোধও জানিয়েছেন মাশরাফি।

কিছু কিছু মিথ্যা সংবাদের উল্লেখ করে মাশরাফি নিজের ফেইসবুক আইডিতে লিখেছেন, ‘আশা করি সবাই ভালো আছেন। ইতোপুর্বে আমার করোনা ভারইরাসের পরীক্ষা নিয়ে বেশ কয়েকটি মিথ্যা সংবাদ পরিবেশিত হয়েছে। এসব সংবাদ বিশ্বাস না করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করায় আমি সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। আপনাদের এই অকৃত্রিম ভালবাসা আমাকে আরো দায়িত্বশীল করেছে। সঠিক সংবাদটিই আমলে নেবেন। পরীক্ষার ফলাফল পাওয়া মাত্র যত দ্রুত সম্ভব আমি আপনাদের জানিয়ে দেব। আমার জন্য দোয়া করবেন এবং ভাল ও সাবধানে থাকবেন।’

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD