রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
ম্যাকাই টেস্ট

দুই দিনেই ইনিংস ব্যবধানে হারল টাইগাররা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে টেনেটুনে পঞ্চাশ পার করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে আরেকটু ভালো খেলেছে টাইগাররা। তবে শতরান পেরোতে পারেনি। দুই ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ইনিংসে ম্যাচটি হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায় দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র পাঁচ সেশনের খেলায় কখনও চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। তবে শেষটা ভালো না হলেও আগের টেস্ট জয়ের কারণে দুই টেস্টের সিরিজের ফল দাড়িয়েছে ১-১ ব্যবধানে।

নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথম দুই ইনিংসেই ১০০ রানের কমে গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৯ রান। নিজেদের টেস্ট ইতিহাসে এটিই কোনো ম্যাচে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের অ্যান্টিগা টেস্টে দুই ইনিংস মিলিয়ে করা ১৮৭ রান ছিল এতদিনের সর্বনিম্ন।

দুই দিনের দুই ইনিংসেই বাংলাদেশ পড়ে ব্যাটিং ব্যর্থতায়। টেস্টের প্রথম দিনে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পরে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস থামে ২১০ রানে। বাংলাদেশ পিছিয়ে থেকে শুরু করে পড়ে আরেকবার ব্যাটিং ব্যর্থতায়। তাতেই আসে বড় হার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD